Writer : Subhas Chandra Bose (Netaji)
- Shipping Time : 10 Days
- Policy : Return/Cancellation?
You can return physically damaged products or wrong items delivered within 24 hours with photo/video proof.
Contact Customer Support for return initiation and receive return authorization via email. Securely package for return.
Refunds for eligible returns are processed within 7-10 business days via Bank Transfer.
Order cancellation allowed within 24 hours of placing it. Standard policy not applicable for undamaged/wrong product cases. Detailed info. - Genre : Essays>Miscellaneous Essay Collection
- Publication Year : 2020
- ISBN No : 978-81-77569-39-1
- Binding : Card Board (Hard) with Gel Jacket
- Pages : 246
- Weight : 499 gms
- Height x Width x Depth : 9.5x6.5x01 Inch
If so, it will be notified
About the Book
১৯৩৩-এর ফেব্রুয়ারি মাস। এক রোগপীড়িত শীর্ণ মানুষকে অ্যাম্বুলেন্সে করে নিয়ে আসা হল। স্ট্রেচারে শুইয়ে তাঁকে তুলে দেওয়া হল বম্বে থেকে ইউরোপগামী জাহাজে। ১৯৩৭-এর নভেম্বরে সেই মানুষটিই যখন কলকাতা থেকে কে এল এম বিমানে ইউরোপ যাত্রা করলেন, তখন তাঁর নাম কংগ্রেস-প্রেসিডেন্ট হিসেবে নির্বাচনার্থে প্রস্তাবিত। কর্মজীবনের অত্যন্ত গুরুত্বপূর্ণ এইলগ্নেই তাঁকে ইউরোপ নির্বাসনে বাধ্য করা হয়।
এই সংকলনের চিঠিপত্র, বক্তৃতা ও প্রবন্ধগুলি সেই সময়ের। পূর্বে অপ্রকাশিত দু’শোরও বেশি চিঠিপত্রের সঙ্গে এই খণ্ডে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক প্রবন্ধ আছে। যেমন, ‘সাম্রাজ্যবাদ-বিরোধী সংগ্রাম ও সাম্যবাদ’, ‘ইউরোপ আজ ও আগামীকাল’, ‘দূর প্রাচ্যে জাপানের ভূমিকা’ এবং ‘মন্ত্রিত্ব গ্রহণের পক্ষে-বিপক্ষে যুক্তি’। ১৯৩৮ খ্রিস্টাব্দে ভারতীয় জাতীয় কংগ্রেসের নির্বাচিত সভাপতি হিসেবে সুভাষচন্দ্র বসু তাঁর রাজনৈতিক জীবনের অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং উচ্চপর্যায়ে অবস্থান করছিলেন। উপনিবেশবাদ বিরোধী এবং সমাজতান্ত্রিক সংগ্রামে আপসহীন নেতৃত্ব প্রদান করে তিনি পুনর্নির্বাচিত হলেন, অতি তিক্ততাময় নির্বাচন যুদ্ধে গান্ধী মনোনীত প্রার্থীকে পরাজিত করে। যদিও, শেষ পর্যন্ত কংগ্রেসের দক্ষিণপন্থী সদস্যবৃন্দ এবং গান্ধীর প্রবল বিরুদ্ধতার মুখে তিনি পদত্যাগপত্র দাখিল করেন।
এই খণ্ডে, জানুয়ারি ১৯৩৮ থেকে এপ্রিল ১৯৩৯, অর্থাৎ তাঁর পদত্যাগের অব্যবহিত পর পর্যন্ত তাঁর লিখিত এবং প্রাপ্ত চিঠিপত্র এবং তাঁর লিখিত প্রবন্ধ, নিবন্ধ, বক্তৃতা সংকলিত হল। এই খণ্ডে সুভাষচন্দ্র বসুর বিখ্যাত হরিপুরা ভাষণটি রয়েছে। যেখানে তিনি ব্রিটিশ সাম্রাজ্যবাদের শক্তি এবং দুর্বলতার কথা আলোচনা করেছিলেন, সেইসঙ্গে বিশ্লেষণ করেছিলেন স্বাধীন ভারতের আর্থ-সামাজিক পুনর্গঠন সম্পর্কে নিজস্ব দর্শন। অন্যান্য বক্তৃতা এবং রচনাগুলির বিষয় সমাজবাদ, জাতীয় পরিকল্পনা, বিজ্ঞান, সংবিধান সংক্রান্ত আলোচ্য, হিন্দু-মুসলমান সম্পর্ক, নারীর ভূমিকা, ইউরোপীয় রাজনীতি, ইত্যাদি। এই খণ্ডে প্রকাশিত পত্রাবলীর মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ মহাত্মা গান্ধী, রবীন্দ্রনাথ ঠাকুর, মহম্মদ আলি জিন্না এবং জওহরলাল নেহরুর সঙ্গে পত্রালাপ। জাতীয় এবং আন্তর্জাতিক রাজনীতি সম্পর্কে আগ্রহী পাঠক অবশ্যই এই সময়ের রচনাগুলি পড়ে সমৃদ্ধি লাভ করবেন।
